ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বিকাশের ৩কোটি টাকা লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার দুই, বিদেশি অস্ত্র উদ্ধার ভেড়ামারায় মাদকসেবীকে হাতেনাতে ধরলেন ইউএনও: ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বাঘায় দুই দশকেও হয়নি ডায়াবেটিস সেন্টারের উদ্বোধন কালীগঞ্জে বারোবাজারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে নওগাঁর ধামইরহাট ও মান্দা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যান। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অপর দিকে মান্দা থানার ওসি মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টুর মৃত্যু হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয় বাসিন্দারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট টাইম : ০৫:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬