ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন,

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উন্মোচন, করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিল্লাল হোসেন পলাশ নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশের পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উন্মোচন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সড়কের নামকরনের ফলক উম্মোচন করেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর,সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে এ উপলক্ষে আজ শনিবার সকালে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ (কে.জি.) গুপ্ত স্কুল এন্ড কলেজ মাঠে ফলক উম্মোচন অনুষ্ঠান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন,নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) এর ছেলে মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) পাকিস্তান নৌ-বাহিনীর অফিসার ছিলেন। ১৯৭১ এর ২৫ মার্চে নরসিংদীতে ছুটিতে থাকাকালে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধ সংগঠন ও পরিচালনায় আত্মনিয়োগ করেন। ৯ ও ১০ এপ্রিল ইপিআরের সাথে মিলে বাগবাড়ি-পালবাড়ি-পাঁচদোনায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলেন। অতঃপর তিনি বিশাল অস্ত্র সম্ভার গড়ে তোলেন। ছাত্র-যুবকদের সংগঠিত করে নেহাবকে কেন্দ্র করে এই সড়কের দুই পাশের জনপদে মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য ঘাঁটি প্রতিষ্ঠা করেন। আর এই ঘাঁটি এলাকা থেকে পাঁচদোনা মোড়সহ অসংখ্য মুখোমুখি যুদ্ধ ও গেরিলা অপারেশন পরিচালনা করেন।

তাঁর অসম সাহসী বীরত্বের কারণে মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টর থেকে তাঁকে চার থানা (নরসিংদী, শিবপুর, রূপগঞ্জ, আড়াইহাজার) নিয়ে গঠিত গেরিলা ইউনিট কমান্ডারের দায়িত্ব দেয়া হয়। তাঁর বিশাল বাহিনী এই কমান্ড এলাকার বাইরে পার্শ্ববর্তী অঞ্চলেও যুদ্ধ পরিচালনা করে। তাঁর বীরত্বের কথা দিগ্বিদিক ছড়িয়ে পড়ে। তিনি কিংবদন্তি বীরের খ্যাতি লাভ করেন। সদ্য স্বাধীন দেশে তাঁর এই আকাশচুম্বি খ্যাতি শাসক রাজনৈতিক গোষ্ঠীর ঈর্ষার কারণ হয়। তাদের ষড়যন্ত্রে তিনি ১৯৭২ সালের ২৬ সেপ্টেম্বর পুরিন্দায় গুলিবিদ্ধ হয়ে মা’রা যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন,

আপডেট টাইম : ০৭:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫