ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ?  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, টাকার লোভে বাবা মা ৮ বছরের শিশুকে বিয়ে দিলেন ৪৫ বছরের ছেলের সাথে, এই শিক্ষার্থীরায় আগামী দিনের ভবিষ্যৎ-  ডিসি -তৌহিদ বিন- হাসান পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ বিজিবি’র হাতে গ্রেফতার-২ তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু: রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান

নাটোর–১ আসনে বিএনপির প্রার্থী পুতুলের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন। তিনি লালপুর–বাগাতিপাড়া আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মা।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন এবং সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান। এছাড়াও ঈশ্বরদী ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু।

বিলমাড়ীয়া ইউনিয়নে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু। গোপালপুর পৌরসভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোল্লা। মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন জানান, এ পর্যন্ত লালপুর উপজেলা থেকে একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এছাড়া যারা মনোনয়ন ফরম উত্তোলন করতে এসেছেন, তাদের সবাইকে নির্বাচনী আচরণবিধির কপি প্রদান করা হয়েছে এবং তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ? 

নাটোর–১ আসনে বিএনপির প্রার্থী পুতুলের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

আপডেট টাইম : ১১:০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫