ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল সাংবাদিক জহিরুলের মামলা প্রত্যাহার ও আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন মো: আব্দুল বাতেন বাচ্চু, সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে – সিসিক প্রশাসক প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, বিচারের দাবিতে থানায় বাবা নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন গোসলে নেমে নিখোঁজ স্কুল শিক্ষর্থীর মরদেহ উদ্ধার,

নাটোর-১ আসন  বিএনপির চূড়ান্ত মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা জনসভায় টিপু। 

এ জেড সুজন, 
লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন লালপুরের জনসভা  বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
শনিবার (১৫ ই নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির একাংশের ব্যানারে লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভা থেকে তাইফুল ইসলাম টিপু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের বিরুদ্ধে গেলে দল আমাকে বহিষ্কার করবে। দল বহিষ্কার করলেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিচ্ছি। তিনি আরও বলেন, লালপুরে ইতিহাস আছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার ( আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ১৯৮৮ সালে রিক্সা মার্কায় মমতাজ উদ্দিন ও ২০২৪ সালে মমতাজ উদ্দিন এর সহোদর আবুল কালাম আজাদ ঈগল প্রতিকে নির্বাচিত হয়)। ঈশ্বরদীর হাবিব, পাবনার শিমুল আমার পরে দলে এসে তারা মনোনয়ন পায় আর আমাকে দেওয়া হয়না। নেতা কর্মীদের বলেন, ফিরে যান- ফিরে গিয়ে আমার জন্য ভোট করেন।
এর আগে গত ৮ নভেম্বর রাতে লালপুর উপজেলার মোমিনপুর টিপুর নিজ বাড়ির আঙ্গিনায় নেতাকর্মীদের সামনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেয়। পরের দিন ৯ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বলেন, ৪৩ বছরের রাজনৈতিক জীবনে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম যতবার ডেকেছি ততবার আল্লাহকে ডাকলে বেহেশতের কাছাকাছি চলে যেতাম। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, অধ্যাপক মোঃ সাজেদুল ইসলাম হলুদ, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে ছাত্রদলের স্বাগত মিছিল

নাটোর-১ আসন  বিএনপির চূড়ান্ত মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা জনসভায় টিপু। 

আপডেট টাইম : ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫