ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু

নির্বাচন বানচালকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে — অধ্যাপক শহিদুল ইসলাম

হেলাল মজুমদার, কুষ্টিয়া:
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব শহিদুল ইসলামের নেতৃত্বে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে রবিবার বিকেলে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।

বিকেল চারটায় লালন শাহ সেতু এলাকা থেকে শুরু হয়ে ১২ মাইল মোড় পর্যন্ত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ পথসভায় অধ্যাপক শহিদুল ইসলাম বলেন,

“আওয়ামী জামাত চক্র ১৮ ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ভারতীয় পিআর পদ্ধতির মাধ্যমে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা। যেমন ১৯৮৬ সালে আওয়ামী লীগ ও জামাতের মধ্যে ঐক্য হয়েছিল, তেমনি আজও নতুন ষড়যন্ত্র চলছে। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের আচরণই তার প্রমাণ।”

তিনি আরও বলেন,

“তারা ‘পিআর’ ও ‘হ্যাঁ ভোটের’ নামে ষড়যন্ত্র করছে। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন—যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। আমি তাঁর নির্দেশে দলকে ঐক্যবদ্ধ রাখার কাজ করছি। ইনশাআল্লাহ, আওয়ামী জামাতের চক্রান্ত রুখে আমরা নির্বাচন আদায় করব এবং বিএনপি জয়ী হবে।”

অধ্যাপক শহিদুল ইসলাম আত্মবিশ্বাসের সঙ্গে বলেন,

“আমি তিনবার এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগ, জামায়াত বা জাসদের প্রার্থী কেউই আমার বিরুদ্ধে টিকতে পারেনি। জনগণের ভালোবাসা আমার শক্তি। আমার বিশ্বাস, সংগঠন ও কর্মীদের মতামতের ভিত্তিতে যদি ধানের শীষ প্রতীক আমাকে দেওয়া হয়, তাহলে আমি আবারও বিপুল ভোটে বিজয়ী হবো।”

পথসভায় বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক নাজির মণ্ডল, সিনিয়র সহ-সভাপতি জহুরুল হক বিজলী মালিথা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম রোকন, ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক সরদার, সদস্য সচিব শরীয়তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পথসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা

নির্বাচন বানচালকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে — অধ্যাপক শহিদুল ইসলাম

আপডেট টাইম : ০৮:১০:১৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫