ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে ৫টি প্রতিষ্ঠানে জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা: পটুয়াখালীতে র‌্যাবের বিশেষ মোবাইল কোর্ট সপ্তাহ-২০২১ উপলক্ষে ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুত ও পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৪টি হোটেল রেঁস্তোরাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার, বিএন মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পটুয়াখালী জেলা শহরের চৌরাস্তা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন করার অপরাধে স্টার রেঁস্তোরা ও সুইটস হোটেলের মালিক সৈয়দ সিরাজ (২৬) কে ২০ হাজার টাকা, ভোজন বাড়ি হোটেলের মালিক শরীফ হোসেন(৩৫) কে ২০ হাজার টাকা, হাজী বিরিয়ানী হাউজের মালিক মোঃ নূর ইসলাম(২৬) কে ১৫ হাজার টাকা এবং নিউ মার্কেটের প্রিন্স রেঁস্তোরা সুইটস্ এন্ড বিরিয়ানি হাউজের মালিক মোঃ আবুল হোসেন(৬০) কে ১৫ হাজার টাকা, ফাইভ স্টোরের মালিক মোঃ শাহ আলম (৪৮)কে ২০ হাজার টাকা সহ সর্বমোট ৯০ হাজার টাকা জরিমান প্রদান করা হয়।

এ সময় পটুয়াখালী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।

এছাড়াও জেলায় দালাল, মাদক, ও ভেজাল এবং প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে মোবাইল কোর্টের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান র‌্যাব কমান্ডার।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে খাদ্যে ভেজাল বিরোধী অভিযানে ৫টি প্রতিষ্ঠানে জরিমানা

আপডেট টাইম : ০৯:০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১