ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন নওগাঁ ডিসি এসপি সেজে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেফতার  ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁয় ভরা মৌসুমে নষ্ট হয় ৩০০ কোটি টাকার আম,চাষিদের শিল্পায়নের দাবি  তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ-২ তানোরে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু দায় নিবে কে

‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত’র খবরের কোন ভিত্তি নাই

নিউজ ডেস্ক  সোমবার (৬ জুন) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ফেসবুকে একটি স্ট্যাটাস চোখে পড়ছে। যাতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করার কথা বলা হচ্ছে। ওই তথ্যটির কোন ভিত্তি নাই ।

গত শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার পর রাসায়নিকের কনটেইনারে একের পর এক বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে।

অগ্নিকাণ্ড ও ভয়াবহ এ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্যমতে, মৃতের সংখ্যা ৪৬ জন। দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শনাক্ত হওয়া নিহতদের জেলা প্রশাসনের সহায়তায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস হোসেন চৌধুরী জানান, নিহতদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ৯ সদস্যও রয়েছেন। হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।

ওই ঘটনার পর থেকে ফেসবুকে একটা স্ট্যাটাস চোখে পড়ে। সেটি হলো- ‘বিশেষ ঘোষণা: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। আয়োজনের টাকার সাথে ফান্ড থেকে আরও টাকা যোগ করে ফায়ার সার্ভিসের জন্য অতি দ্রুত চারটি ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয়ের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এমন একটা সিদ্ধান্তের জন্য দেশের প্রতিটি মানুষের হৃদয় থেকে আপনার জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনা।’

এই ঘোষণাটিকে ভুয়া বলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, নান বাধা বিপত্তির পর পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। ২৫ জুন এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। পদ্মা সেতুর যারা বিরোধিতা করেছেন, তারাই উদ্বোধন স্থগিতের অপপ্রচার করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি

‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত’র খবরের কোন ভিত্তি নাই

আপডেট টাইম : ০৪:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২