ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রশাসনের হস্তক্ষেপে চলাচলের রাস্তা ফিরে পেতে যাচ্ছে সেই ৪পরিবার

সোমবার বিকেলে দৌলতপুর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করেন।

হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবেশেষে তারকাটার বেড়ার বন্দীদশা থেকে মুক্ত হতে যাচ্ছে ৪ পরিবার। গতকাল সোমবার বিকেলে দৌলতপুর উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করেন।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মালিপাড়া গ্রামে লালন মন্ডল নামে এক ব্যক্তি তারকাটার বেড়া দিয়ে ওই এলাকার চার পরিবারকে অবরুদ্ধ করে রাখেন। ফলে তাদের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। গত এক সপ্তাহ ধরে চার পরিবার বন্ধী অবস্থায় মানবেতর জীবন যাপন করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে তা প্রশাসনের নজরে আসে।

গতকাল বিকেলে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ও খলিসাকুন্ডি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ভূত সমস্যার সমাধান করেন।

এসময় চলাচলের রাস্তা বন্ধ করে তারকাটার বেড়া দেওয়া জমির মালিক লালন মন্ডল ও বন্দী পরিবারের জিয়াউর রহমান সহ উভয় পক্ষের লোকজনের সাথে কথা বলে সমস্যার সমাধান করে বন্দীদশা থেকে ৪ পরিবারকে মুক্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

প্রশাসনের হস্তক্ষেপে চলাচলের রাস্তা ফিরে পেতে যাচ্ছে সেই ৪পরিবার

আপডেট টাইম : ০৬:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০