ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে  চারজন নিহত

, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে চালবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছেলে সায়মুন হোসেন (৪) এবং অটোরিকশার চালক একই জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত সেখের ছেলে মো. নাসিম (৩০)।
আহতরা হলেন শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ সদর উপজেলার কাওছার আলী (২৩)। এসব তথ্য নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম। তিনি জানান ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হন। মরদেহগুলোতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে  চারজন নিহত

আপডেট টাইম : ০৪:২৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪