ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ

বগুড়ায় পৌর আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ 

রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বগুড়া পৌর আওয়ামী লীগ। রোববার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে অংশ নেয় বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, শ্রম সম্পাদক রুহুল মোমিন তারিক, পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, শহর আওয়ামী লীগ নেতা এ্যাডোনিস বাবু তালুকদার, আরিফুর রহমান আরিফ, জাকিয়া সুলতানা আলেয়া, যুবলীগ নেতা রেজাউল করিম ডাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, বিএনপির ডাকা হরতাল বগুড়ার মানুষ প্রত্যাখান করেছেন। বিএনপি-জামায়াত হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি ও জ্বালাও পোড়াও করলে শক্ত ভাবে প্রতিহত করা হবে। তাদের আগুন সন্ত্রাস প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সবসময় মাঠে আছে থাকবে।
আগামী নির্বাচনে দেশের মানুষ আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসবেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার

বগুড়ায় পৌর আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ 

আপডেট টাইম : ০৩:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩