ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ  সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ

ভেড়ামারায় কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভেড়ামারার আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে কৃষির আধুনিকায়ন এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কৃষকদের দক্ষ করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা। তিনি স্থানীয় পর্যায়ে প্রকল্পের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল করিম এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার (যশোর অঞ্চল) কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে লাভজনক ব্যবসায় রূপান্তর করতে হবে। বিশেষ করে পুষ্টিমান সম্পন্ন ফসল উৎপাদন এবং তরুণদের কৃষি-উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষিজীবী, উদ্যোক্তা এবং কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন

Tag :
জনপ্রিয় সংবাদ

আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি

ভেড়ামারায় কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬