ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ?  জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, টাকার লোভে বাবা মা ৮ বছরের শিশুকে বিয়ে দিলেন ৪৫ বছরের ছেলের সাথে, এই শিক্ষার্থীরায় আগামী দিনের ভবিষ্যৎ-  ডিসি -তৌহিদ বিন- হাসান পরিকল্পিত নগরায়ণ ও গুণগত মান নিশ্চিতে ভেড়ামারা পৌরসভায় অবকাঠামো অনুমোদন কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ বিজিবি’র হাতে গ্রেফতার-২ তিস্তা সেচ ক্যানেলে ডুবে প্রাণ গেল খালা-ভাগ্নির নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু: রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান

ভেড়ামারায় বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হেলাল মজুমদার, কুষ্টিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর পক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ভেড়ামারা উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভেড়ামারা আলিয়া মাদ্রাসা মাঠ চত্বরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম।

কর্মশালায় ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৫৫০ জন পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং এজেন্টদের করণীয়, সতর্কতা ও আইনগত দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, কুষ্টিয়া সিটি কলেজের অধ্যক্ষ ও প্রশিক্ষক কামরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন।

এছাড়াও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক টেংরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুমঃ অভিযোগের আড়ালে কী ঘটছে ? 

ভেড়ামারায় বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬