ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে অটো চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ০৪ 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: প্রতিদিনের ন্যায় ২ নভেম্বর ২০২১ তারিখ ভাড়ায় যাত্রী বহনের জন্য নিজ বাড়ী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন দক্ষিন গোবিন্দপুর গ্রাম হইতে অটো চালক মোশারফ হোসেন বাহির হইয়া রাত অনুমান ৮ টায় কিশোরগঞ্জ সদর থানাধীন বটতলা বাজারে অটোষ্ট্যান্ডে অবস্থান করে।

তখন অচেনা অজানা ৪ জন যাত্রী এসে তাকে রোগী বহনের জন্য ৩ শত টাকায় ভাড়া করে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন দক্ষিন জাহাঙ্গীরপুর গ্রামের সোরাটি বাজারের নিকট আসিয়া অটো চালক মোশারফ হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করে রাত অনুমানিক পোনে দশটার সময় অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনার পরপর ঘটনাস্থল হইতে আসামিদের ফেলে যাওয়া পড়নের ১টি গেঞ্জি এবং ১ জোড়া জুতা উদ্ধার করা হয়। এবং ঘটনাস্থল হইতে ১০/১২ কিঃ মিঃ দূরে আব্দুল্লাহপুর হইতে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করা হয় বলেও জানা যায়।

অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নান্দাইল থানার মামলা করা হয়। যার মামলা নং-০৬, তারিখ-০৫-১১-২০২১ ইং ধারা-৩৯৪/৩০২/৩৪। উক্ত মামলাটি পেনাল কোড রুজু হলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম সেবা মহোদয় মামলার তদন্তভার ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা’র উপর ন্যাস্ত করেন।

জেলা গোয়েন্দা শাখা’র অফিসার ইনচার্জ (ডিবি’র ওসি) মোঃ সফিকুল ইসলাম মামলার তদন্তভার গ্রহণ করে। পরে মামলার রহস্য উদঘাটন, আসামি সনাক্ত ও গ্রেফতারের জন্য ধারাবাহিক অভিযান পরিচালনা করে।

জানা গেছে গত ২৪ জানুয়ারী ২০২২ তারিখ সোমবার রাত অনুমান সাড়ে ৭ টায় ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন জাহাঙ্গীরপুর এলাকা হইতে আসামি মোঃ শাহ জালাল সিকদার (২৫), মোঃ শান্ত মন্ডল (২০), মোঃ আশরাফুল ইসলাম ওরফে মানিক (২৫) ও মোঃ মনির উদ্দিন (২৬)কে ২৪ জানুয়ারী রাত অনুমান সাড়ে ১১ টায় গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মামলার ঘটনার সার্বিক বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলেও জানা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ময়মনসিংহে অটো চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ০৪ 

আপডেট টাইম : ০৭:০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২