ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে, নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়া দৌলতপুরে চেয়ারম্যান মনোনয়ন নিয়ে গুঞ্জন, কাকে দিবেন বাচ্চু মোল্লা বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা  কুষ্টিয়া দৌলতপুরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া, মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী রাহাত কামরুল মোল্লা আওয়ামীলীগ শালীন দল নয়, একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, ফজলুল হক মিলন এমপি ভেড়ামারায় ২০২৭-২০২৯ মেয়াদের স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ০৮

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ: ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ০৯ জানুয়ারী ২০২২ তারিখ রবিবার হতে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম (সেবা) এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং চলমান মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষে আদালতের নির্দেশ বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এ লক্ষে গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে আদালত কর্তৃক পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, কোতোয়ালী মডেল থানার এসআই আশিকুল হাসান এবং এএসআই আমিনুল ইসলামের যৌথ অভিযানে কাচিঝুলি এলাকা থেকে জিআর মামলার পরোয়ানাভূক্ত আসামী মোঃ রাজন মিয়াকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার এসআই কুমোদলালেল নেতৃত্বে একটি টীম আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, নূর ইসলাম, মুনছুর রহমান ও মোঃ জনি।

কোতোয়ালী মডেল থানার এসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে আরেকটি টীম অভিযান পরিচালনা করে আরকে মিশন রোড থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, নূর নবী ও তুষার।

কোতোয়ালী মডেল থানার এসআই শুভ্র সাহার নেতৃত্বে পৃথক আরেকটি টীম অভিযান পরিচালনা করিয়া করে কেওয়াটখালী বাজার থেকে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী নূরুল ইসলাম ওরফে নূরলকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীদের নামে পৃথক মামলা হয়েছে। আজ ১০ জানুয়ারী ২০২২ তারিখ সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভিন্ন অপরাধের দায়ে গ্রেফতার ০৮

আপডেট টাইম : ১০:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২