ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত আহত তিন

যশোর প্রতিবেদক: যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় রেলক্রসিংয়ে খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিনযাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত নিহত ও আহতদের নাম নাম-পরিচয় জানা যায়নি।

নওয়াপাড়া রেল স্টেশনের মাস্টার মহসীন রেজা বলেন, বিকেলে খুলনাগামী মহানন্দা ট্রেনটি নওয়াপাড়ার ব্রিজের কাছে পৌঁছায়। এ সময় একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাত পুরুষ (৩৫), নারী (৩০) এবং ৫ বছরের শিশু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর অবস্থায় আরেকজন পুরুষ (৪০), এক নারী (৩৫) ও এক শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ইফফাত শারমীন বলেন, ট্রেন দুর্ঘটনার শিকার তিনজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একটি শিশুকে (৫) মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত তিন জনকে আমরা খুলনায় পাঠিয়ে দিয়েছি।

অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দু’জনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চারজনকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত আহত তিন

আপডেট টাইম : ১১:১৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০