ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে জেলা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহী ব্যুরো: চলমান করোনায় সরকার ঘোষিত লকডাইনে অন্যান্য সম্প্রদায়ের মানুষের ন্যায় তৃতীয় লিঙ্গের মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। হাট বাজার শপিংমল, খাবার হোটেল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের আয়ের উৎস নাই বললেই চলে।

এই অবস্থায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে, রাজশাহীতে বসবাসকারী ১২০ জন তৃতীয় লিঙ্গের জনগণের মধ্যে গতকাল বুধবার বেলা ১১টার দিকে পুলিশ লাইন্স ড্রীলসেডে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, করোনা মহামারির শুরু থেকেই বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের মত রাজশাহী রেঞ্জের প্রতিটি পুলিশ ইউনিট অসহায় ও দু:স্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বিভিন্নভাবে কর্মমুখী হচ্ছেন যা অত্যন্ত ইতিবাচক দিক।

কিন্তু করোনা পরিস্থিতিতে অনেকে কর্মহীন হয়ে যাচ্ছেন। এছাড়া তিনি করোনার এই ভয়াবহতায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। সেইসাথে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পুলিশ সবসময় সমাজের অসহায় মানুষদের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এন্যালাইসিস) আব্দুস সালাম ও রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) মোহাম্মদ মনিরুল ইসলাম।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসনিক) আশরাফুল অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, সয়াবিন তেল ও আলু।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে জেলা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট টাইম : ০৮:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১