ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সালথায় রাতের আধারে কৃষকের ক্ষেতের আখ কেটে দিল দুর্বৃত্তরা

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের জাহাঙ্গীর ফকির নামে এক হতদরিদ্র কৃষকের ক্ষেতের এক হাজার আখ রাতের আঁধারে কেটে দিয়েছে দৃর্বৃত্তরা। জাহাঙ্গীর ফকির খারদিয়া গ্রামের মশা মহল্লার নুর হোসেন ফকিরের ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর বলেন, আমার বাড়ির অদূরে ৩০ শতাংশ জমিতে আখ রোপন করে তা বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি। গত শনিবার (১ জুলাই) রাতের আঁধারে কারা এমন কাজ করে রেখে গেছে আমি বলতে পারবো না। আমি রবিবার সকালে ক্ষেতে গিয়ে আখগুলি কাটা অবস্থায় দেখতে পাই।

পরে স্থানীয়রা খবর পেয়ে তারাও আখগুলি কাটা অবস্থায় দেখতে পেয়ে দুঃখপ্রকাশ করেন। গত আট মাস আগে আমি আখের চারা ক্ষেতে রোপন করি। আর মাত্র দুই মাস পরে আখগুলো বাজারে বিক্রি করতে পারতাম। আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। তবে কে বা কাহারা রাতের আঁধারে জাহাঙ্গীরের এতবড় ক্ষতি করেছে, এর কোনো উত্তর কারো জানা নেই! কৃষক জাহাঙ্গীর কান্না জনিত কণ্ঠে তার এত বড় ক্ষতি যে বা যারা করেছেন, তাদের জন্য সৃষ্টি কর্তার কাছে বিচার দাবি করেন।

একই গ্রামের বেশ কয়েকজন কৃষক বলেন, জাহাঙ্গীর একজন ভালো মানুষ। তিনি কারো সাথে খারাপ কোনো আচরণ করেছে বলে মনে হয় না। তার এই আখগুলি তো কারো কোনো ক্ষতি করেনি। তবে কেন এমন হলো। যারা শত্রুতা করে জাহাঙ্গীরের এতবড় ক্ষতি করেছে তাদের বিচার হওয়া দরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সালথায় রাতের আধারে কৃষকের ক্ষেতের আখ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৮:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩