ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

আবুল কাশেম রুমন,সিলেট ব্যুরো : সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব সিলেট সিসিকের নেই কোন ভূমিকা। নিরব ভূমিকায় নগরবাসীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতি মধ্যে বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সিলেট কল্যাণ সংস্থা’ (সিকস), ‘সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’ ও ‘সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে সিটি কর্পোরেশন প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

পবিত্র রমজান মাস চলায় ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল। কিন্তু মশার চরম উপদ্রবে নগরবাসী দিনে ও রাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন। মশা নিধনে সিটি কর্পোরেশনের বর্তমান কার্যক্রমকে ‘আইওয়াশ’ ও  লোক দেখানো’ হিসেবে অভিহিত করে বলা হয় সংগঠন থেকে, ফগার মেশিনের মাধ্যমে  যে ধোঁয়া দেওয়া হচ্ছে তা মশা নিধনে সম্পূর্ণ অকার্যকর। অভিযোগ করা হয়, মেয়াদোত্তীর্ণ ও অকার্যকর ওষুধের ফলে মশা না মরলেও ড্রেনের তেলাপোকা ও ইঁদুর মরছে, যা সাধারণ মানুষের জন্য চরম স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

‘সিলেট কল্যাণ সংস্থার উদ্যগো সমাবেশে বক্তারা বলেন, মশার উপদ্রব থেকে বাঁচতে নগরবাসী কয়েল, স্প্রে ও বিভিন্ন বিষাক্ত সামগ্রী ব্যবহার করছেন, যা শিশু ও বৃদ্ধদের জন্য মারাত্মক ক্ষতিকর। ডেঙ্গু, ম্যালেরিয়া ও ইয়ালো ফিভারের মতো প্রাণঘাতী  রোগের ঝুঁকি বাড়ছে। অথচ সিটি কর্পোরেশন শীতের শেষে এসে দায়সারা কার্যক্রম চালাচ্ছে।
তারা অনতিবিলম্বে মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাস্তবভিত্তিক ও দীর্ঘ মেয়াদী পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর সঞ্চালনায় ও বিভাগীয় সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আব্দুস শহীদ খান, চিত্ত রঞ্জন দাস, এডভোকেট মুহাম্মদ কামাল মিয়া প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

আপডেট টাইম : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬