ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ জেলের কারাদণ্ড, শিশুকে মুচলেকায় মুক্তি দৌলতপুরে স্বপন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ছাতারপাড়াতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত, আহত ২ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে গণধোলাইয়ের শিকার ২ জন, পুলিশের কাছে হস্তান্তর ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার, দুজনের এক বছর করে কারাদণ্ড ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন যুবলীগের মিছিল থেকে, আটক- ৮ মোহনপুর উপজেলার লালইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতির পাতায় শতবর্ষ আপনি কি বয়সের তুলনায় দ্রুত বুড়িয়ে যাচ্ছেন? মিলিয়ে নিন এই ৮টি লক্ষণ

সৈয়দপুরের কৃষি শ্রমিকরা গেল পাবনা ও নাটোরে

সৈয়দপুরের কৃষি শ্রমিকরা গেল পাবনা ও নাটোরে।

সৈয়দপুরের কৃষি শ্রমিকরা গেল পাবনা ও নাটোরে

রেজা মমাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সারা দেশে চলছে “সর্বোক্ত লকডাউন”। এ সময়ে দেশের বিভিন্ন জেলায় ধান কাটতে কৃষি শ্রমিককে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। সে মোতাবেক নীলফামারীর সৈয়দপুর থেকে ধান কাটতে কৃষি শ্রমিক পাবনা ও নাটোরে পাঠানো হয়েছে।

লকডাউনের কারনে দেশের সকল যানবাহন বন্ধ। এ অবস্থায় সোমবার (১৯ এপ্রিল) সৈয়দপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় ৩০ জন শ্রমিক মাইক্রোবাস যোগে পাঠানো হয়েছে। এ নিয়ে গত দুইদিনে ৪৪ জন কৃষি শ্রমিককে পাঠানো হলো।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, নাটোর ও পাবনাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চলছে ধান কাটার মৌসুম। কিন্তু ওইসব এলাকায় চলছে শ্রমিক সংকট। উত্তরাঞ্চলের ধানকাটা শ্রমিকই হচ্ছে একমাত্র ভরসা তাদের।

কিন্তু ‘সর্বোক্ত লকডাউন’ থাকায় যানবাহন চলছে না। ফলে শ্রমিকরা কাজের সন্ধানে বের হতেও পারছেন না। এমন পরিস্থিতিতে কৃষি বিভাগ ধান কাটতে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয়।এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সংক্রান্ত আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ ও কৃষি বিভাগের কর্মকর্তা।

Tag :
জনপ্রিয় সংবাদ

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩ জেলের কারাদণ্ড, শিশুকে মুচলেকায় মুক্তি

সৈয়দপুরের কৃষি শ্রমিকরা গেল পাবনা ও নাটোরে

আপডেট টাইম : ০৯:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১