ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সৈয়দপুর পৌরসভা মেয়রের সালিশী আদালতে প্রশংসনীয় রায়

সৈয়দপুরে পৌরসভা মেয়রের সালিশী আদালতের দেয়া একটি রায় ব্যাপক প্রশংসা পেয়েছে। ওই রায়ে সম্ভ্রান্ত দুটি পরিবারের ছেলে-মেয়ের প্রায় ভেঙ্গে যাওয়া সংসার জোড়া লেগেছে। এতে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে ওই আদালতসহ পৌর পরিষদকে। গত রোববার (১৮ এপ্রিল) রায়টি দেন সালিশী বোর্ডের সভাপতি মেয়র রাফিকা আকতার জাহান।

সূত্র মতে, ৬ বছর আগে বিয়ে হয় সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার আকতার হোসেনের ছেলে রিজওয়ান আকতারের সাথে হাওয়ালদার পাড়ার মো. সালাউদ্দিনের মেয়ে আফসা নাজের। সুখে কাটছিল তাদের দাম্পত্য জীবন।

কিন্ত সম্প্রতি দাম্পত্য কলহের জের ধরে উভয়ের মধ্যে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। এর প্রেক্ষিতে গত ৭ই মার্চ’২০২১ তারিখে স্বামী রিজওয়ান আকতারএক তরফা তালাক দেন স্ত্রী আফসা নাজকে। ওই তালাকের একটি কপি ডাকযোগে অবহিত করা হয় পৌরসভা মেয়রের সালিশী আদালতকে।

আদালত বিষয়টি শুনানীর জন্য গত রোববার (১৮ এপ্রিল) দু’পক্ষকে তলব করেন। ধায্যদিনে অভিভাবকদের উপস্থিতিতে বাদী ও বিবাদী জবানবন্দি নেয় আদালত। জবানবন্দিতে বাদী রিজওয়ান আকতার যে অভিযোগের প্রেক্ষিতে তালাকনামা পাঠিয়েছে সেই অভিযোগের সত্যতা পায়নি আদালত। এতে বাদীপক্ষের প্রেরিত তালাক নোটিশ অকার্যকর হিসেবে গ্রহণ করে উভয়েই স্বামী-স্ত্রীর সম্পর্ক বিদ্যমান রাখেন আদালত।

পরে সৈয়দপুর পৌর পরিষদ আফসা নাজকে তাঁর শ্বশুড়ালয়ে পৌছে দিয়ে উভয় পরিবারের মধ্যে আত্মীয়ের সম্পর্ক বজায় রাখার দৃষ্টান্ত স্থাপন করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সৈয়দপুর পৌরসভা মেয়রের সালিশী আদালতে প্রশংসনীয় রায়

আপডেট টাইম : ১০:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১