ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন

রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন প্লান্ট উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বিভাগের পরিচালক মো. আহাদ আলী ওই প্ল্যান্টের উদ্বোধন করেন। পরে তিনি প্লানটি পরিদর্শনও করেন। উদ্বোধন শেষে হাসপাতালের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শহীদুল্লাহ বলেন, করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রথম রংপুর বিভাগে কোনো জেনারেল হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হলো। স্বাস্থ্য প্রকৌশল বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে ব্যয় হয়েছে প্রায় তিন কোটি টাকা। হাসপাতালের ১০০টি শয্যায় প্ল্যান্ট থেকে সরাসরি অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। ফলে কোভিড-১৯ আক্রান্ত রোগীরাও এখন থেকে সেবা পাবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন

আপডেট টাইম : ০৮:০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১