ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

৪ থেকে ১০ জুন বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ।

কাজি মোস্তফা রুমি,স্টাফ রিপোর্টার : আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে ১৮ বছর ও তদূর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।
এই সাত দিনের (৪ থেকে ১০ জুন) যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করতে বলেছে অধিদপ্তর।
ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে ভ্যাকসিন প্রদান করা শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই টিকা কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।
বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে। কোভিড -১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। কোভিড ভ্যাকসিনের সম্পূর্ন সুফল পেতে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ ভ্যাকসিন নিতে হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

৪ থেকে ১০ জুন বুস্টার ডোজ উদযাপন সপ্তাহ।

আপডেট টাইম : ০৫:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২