ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় জমিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু: শিয়াল ঠেকানোর ‘বৈদ্যুতিক ফাঁদ’ নাকি অসাবধানতা? এলাকা জুড়ে রহস্য বৃষ্টি উপেক্ষা করে নিজেদের জানান দিল মোহনপুর, ৫-২ গোলে দুর্দান্ত জয় আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪ ভেড়ামারায় বিনামূল্যে  গাছের চারা বিতরণ দশমিনার খালে কিটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় এক জেলে আটক কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী রাজশাহীতে ১০ দলের অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত

রাণীশংকৈলে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের কবিতার শতবর্ষ পুর্তিতে অনুষ্ঠান

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ পুর্তি উপলক্ষে (৬ জানুয়ারি বৃহস্পতিবার) এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সাংস্কৃতিক জোটের আয়োজনে ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

প্রধান আলোচক ছিলেন কবি-গীতিকার- সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে পৌর কাউন্সিলর হালিমা আকতার ডলি ও মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান আলোচক তার বক্তব্যে নজরুলের বিদ্রোহী কবিতাসহ বিভিন্ন রচনায় বিদ্রোহীতার বহুমাত্রিক দিক তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে উপস্থিত সবাইকে বিদ্রোহী কবিতা পড়ার ও তার অর্থ উপলব্ধি করার আহবান জানান। আরো বক্তব্য দেন-সহকারী অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, প্রভাষক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

বিদ্রোহী কবিতার আবৃত্তিতে অংশ নেন প্রভাষক মতিউর রহমান, প্রশান্ত বসাক ও রেজাউল ইসলাম প্রমুখ। নজরুল সঙ্গীতে অংশ নেন, সহ-অধ্যাপক শিউলি মন্ডল, সুকুমার মোদক, ওবায়দুর রহমান, ইতি আকতার প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জমিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু: শিয়াল ঠেকানোর ‘বৈদ্যুতিক ফাঁদ’ নাকি অসাবধানতা? এলাকা জুড়ে রহস্য

রাণীশংকৈলে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের কবিতার শতবর্ষ পুর্তিতে অনুষ্ঠান

আপডেট টাইম : ০৫:৪৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২