ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঘায় জামায়াত-শিবিরের মিছিল গ্রেফতার-৭

রাজশাহী বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় মিছিল করেছে জামায়াত-শিবির। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মিছিলে বাধা দিলে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন পুলিশ আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে ৭ জন জামাত শিবির কর্মীকে আটক করেন পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে বাঘা মাজার গেটের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাঘা জিরো পয়েন্ট থেকে জামায়াত শিবিরের লোকজন মিছিল বের করে বাঘা বাজারের দিকে আসতে থাকে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মিছিলে বাধা দিলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনায় বাঘা থানা পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এ.এস.আই) আব্দুর রহিম, (এ.এস.আই) মন্টু মিয়া এবং কনস্টেবল আব্দুল আহাদ, হারুনুর রশিদ ও প্রদীপ-সহ পাঁচজন আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত শিবিরের ৭ কর্মীকে আটক করেন পুলিশ।

আটককৃতরা হলেন,উপজেলার হাবাসপু গ্রামের নাজিম উদ্দীনের ছেলে হামিদুল ইসলাম (২০) খায়ের হাট গ্রামের মৃত মজিবুরের ছেলে হাফিজুর রহমান (৪০) ঢাকা চন্দ্র গাছী গ্রামের মৃত আবেদ আলীর ছেলে সেকেন্দার আলী (৩০) জোতরা ঘোব গ্রামের রফিজ উদ্দিনের ছেলে খোশবর রহমান (৩৮) জোতনসী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল মান্নাফ (৩০) চন্ডপুর গ্রামের মাজদার রহমানের ছেলে মাসির উদ্দিন (৪৮) আড়পাড়া গ্রামের জালাল উদ্দীনের চেলে রাজিব (৩০) বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান,নাশকতার উদ্দেশ্যে বাঘা মাজার এলাকায় জামাত-শিবির গোপন বৈঠক করছিল।

খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা মিছিল বের করে। এ সময় তারা পুলিশের ওপর হামলা চালানোসহ ইট-পাটকেল ও একটি ককটেল বিস্ফরোন ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় জামায়াত শিবিরের ৭ জন কর্মীকে আটক করেন পুলিশ। এ ঘটনায় থানায় নাশকতা মামলা রুজু প্রক্রিয়াধিন। বৃহস্পতিবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

বাঘায় জামায়াত-শিবিরের মিছিল গ্রেফতার-৭

আপডেট টাইম : ১০:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২