ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

নওগাঁয় কালবৈশাখির তান্ডপ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংখা

মো. আককাস আলী: দেশের বিভিন্ন জেলার মতো নওগাঁর ওপর দিয়েও বয়ে গেছে কালবৈশাখি ঝড়। ঝড়ে কবলে ফসলের ব্যাপক ক্ষতির আশংখা করছেন ইরি-বোরো চাষীরা। বুধবার ভোর ৪টা থেকে শুরু হয় ঝড় ও বৃষ্টি। চলে প্রায় ২০ থেকে ২৫ মিনিট। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নওগাঁয় ১ লাখ ৮৯ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

হঠাৎ কালবৈশাখিতে ৮০ থেকে ৯০ শতাংশ ধান নুয়ে পড়েছে। কিছুদিনের মধ্যেই কৃষকরা ধান কাটা-মাড়াই শুরু করতেন। এমন সময় ঝড়ে তাদের বড় ক্ষতি হয়ে গেল। মহাদেবপুর উপজেলার ঈশ্বরপুর গ্রামের কৃষক পান্জু সরদার জানান,‘আমি প্রায় ২৫ বিঘা জমিতে ধানের আবাদ করেছি। ভোররাতের ঝড়ে আমার জমির সব ধানের শিষ মাটিতে পড়ে গেছে। আর ১৫থেকে ২০দিন পরেই ধান কাটা শুরু করতাম।

এই সময় ঝড়-বৃষ্টিতে ক্ষতি হয়ে গেল। ধান কাটতে এখন বাড়তি খরচ হবে। ফলনও কিছুটা কম হতে পারে।’ নুয়ে পড়া ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা মান্দা উপজেলার দক্ষিণ মৈনুম গ্রামের কৃষক অজয় কুমার আট বিঘা জমিতে ধান লাগিয়েছেন। তিনি বলেন, ‘ধানের শীষ মাটিতে পড়ে যাওয়ায় দানা মাটির সঙ্গে লেগে পড়ে যেতে পারে। এমন ধান কাটতে শ্রমিকরা বেশি মজুরি নেবে।’

একই কথা জানান রাণীনগর উপজেলার মাধাইমুড়ি গ্রামের চাষি জুয়েল হোসেন এবং বড়খোল গ্রামের সাদ্দাম হোসেনও। ধানের ক্ষতির বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল ওয়াদুদ বলেন, ‘অধিকাংশ জমির ধান আধাপাকা হওয়ায় খুব বেশি ক্ষতি হবে না। তবে এই ঝড়বৃষ্টিতে আমের বেশ উপকার হয়েছে।

বৃষ্টিতে আমের বোঁটা শক্ত হবে। এতে অনাবৃষ্টিতে আম ঝরে পড়বে না। রোগবালাইও কম হবে।’ ভোররাতে ঝড়-বৃষ্টির পর সারা দিনই আকাশ মেঘলা রয়েছে। নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ ফেরদৌস মাহমুদ জানান, কালবৈশাখির প্রভাবে দিনের বেলায় আকাশ মেঘলা আছে। দমকা হাওয়ার সঙ্গে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

নওগাঁয় কালবৈশাখির তান্ডপ, ব্যাপক ক্ষয়ক্ষতির আশংখা

আপডেট টাইম : ০৭:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২