ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন বললেন জুয়েল গতকাল গভীর রাতে ভারতের বাংলাদেশের নৌবাহিনীর অবৈধ ভারতের প্রবেশ ঘোড়াঘাটে অনন্য সাফল্য, একসঙ্গেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন যমজ দুই বোন যশোরে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত একমাস ৮ দিনের মাথায় শান্তিরক্ষা মিশন থেকে নিথর দেহ হয়ে ফিরছেন কর্পোরাল মোঃ মাসুদ রানা  অবশেষে বদলী হলেন সিলেট টিটিসি থেকে ক্ষমতাসীন ইন্সট্রাক্টর ওমর ফারুক তারুণ্যের ভাবনা আগামীর ভেড়ামারা কেমন চাই শীর্ষক আলোচনা সভা ভেড়ামারাতে  তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন মানবসেবায় রক্তদান কর্মসূচি ডায়মন্ড হারবার জেলা পুলিশের

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন-সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশির ভাগ ফাঁকা রাখা হয়েছে। একই সঙ্গে দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় অনেক আসনে প্রার্থী ঘোষণা হয়নি। এই তালিকায় রয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ‍রুমিন ফারহানা।

গতকাল সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে এ বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে রুমিন ফারহানা বলেন, “৬৩ আসন ‘উইথ হোল্ড’ আছে। আমারটাও ‘অন হোল্ডই’ আছে। দল ‘উইনেবল’ প্রার্থী খুঁজে দেখছে, সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

আমাদের মহাসচিব বলেছেন— এটা সম্ভাব্য তালিকা। পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।’
বিএনপির এই নেত্রী বলেন, ‘১২ থেকে ১৫ বছর ধরে সুখে-দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল, তাদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা হচ্ছে।
সে কারণেই ৬৩টি আসন এখনো ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে।’

মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন, ‘তাদের এই আবেগকে সম্মান করতে হবে। এই নেতাকর্মীদের জন্যই একেকজন মনোনয়নপ্রত্যাশী এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বারে চলে আসেন। এত নেতাকর্মীর ভালোবাসা, নেতাকর্মীদের ত্যাগ, নেতাকর্মীদের শ্রম, নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এত দূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি।

সুতরাং তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে। সেটাও আমাদের সম্মান করতে হবে।’ নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরো নারী যুক্ত হওয়া সম্ভব।’

জনপ্রিয় সংবাদ

যশোরে স্বাস্থ্য স্যানিটেশন ও আবাসন প্রকল্পের নামে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

মনোনয়ন না পেয়ে যা বললেন রুমিন ফারহানা

আপডেট টাইম : ০৯:২৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫