ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে নামাজরত অবস্থায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগর উপজেলাতে নামাজরত অবস্থায় পড়ে গিয়ে ‘স্ট্রোক’ করে রিদমি আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চরফলকন মাতাব্বরহাট এলাকার গফুর উদ্দিন হাজি বাড়িতে এই ঘটনা ঘটে। পরীক্ষা খারাপ হওয়ার হতাশা থেকেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছন স্বজনরা। তার শোকে পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি চলছে।
রিদমি একই বাড়ির ব্যবসায়ী মোজাম্মেল হকের মেয়ে ও উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
পরিবার ও স্কুল শিক্ষকরা জানায়, বেলা ১১ টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়। তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষার হল ছিল হাজিরহাট মিল্লাত একাডেমি। অন্যান্য সহপাঠির সঙ্গে রিদমিও বাংলা প্রথম বিষয়ে পরীক্ষায় বসে। নির্ধারিত সময়ের মধ্যে তার লেখা শেষ হয়নি। এরপর বাড়িতে গিয়ে রিদমি প্রচুর কান্না করে। পরীক্ষা খারাপ হওয়ায় সে খাবারও খায়নি।
রিদমির চাচা ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, পরীক্ষার হলে শেষ সময়ে তার লেখা শেষ হয়নি। এতে পরীক্ষককে উত্তরপত্র জমা দিতে হয়েছে। এতে সে পরীক্ষা নিয়ে হতাশ হয়ে পড়ে। বাড়িতে এসে অনেক কান্নাকাটি করেছে। দুপুরের খাবারও খায়নি। মাগরিবের নামাজরত অবস্থায় হঠাৎ দাঁড়ানো থেকে পড়ে যায়। পরে স্থানীয় গ্রাম্য চিকিৎসক আনা হয়। চিকিৎসক এসে রিদমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ বিল্লাহ বলেন, রিদমি ভালো ছাত্রী ছিল। তার মৃত্যু বেদনাদায়ক। পরীক্ষার হতাশায় দুপুরে খাবারও খায়নি শুনেছি। শারিরীক দুর্বলতা ও পরীক্ষা নিয়ে হতাশার কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

লক্ষ্মীপুরে নামাজরত অবস্থায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট টাইম : ০৮:৫৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২