ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দুর্ভিক্ষ আসছে সকলকে উৎপাদন বাড়ানোর তাগিদ – প্রধানমন্ত্রী

কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: আগামী বছর দুর্ভিক্ষের শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তিনি সবাইকে যে যা পারেন উৎপাদন করার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (১২ অক্টোবর) ১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, রানী এলিজাবেথের শেষকৃত্যে গিয়ে আমি সবার মুখে শুনেছি, আগামী বছর দুর্ভিক্ষ হতে পারে। তাই যে যা পারেন উৎপাদন করেন। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এ ক্ষেত্রে আমরা সহযোগিতার ব্যবস্থা করেছি।তিনি আরও বলেন, করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পণ্যের দাম যেমন বেড়েছে, পরিবহন খরচ তেমনই বেড়েছে। তারপরেও কৃষকদের ভর্তুকি বন্ধ করিনি।
পাশাপাশি সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই টিকা নেবেন। সামনে শীতকাল আসছে। তাই করোনা টিকা নিয়ে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে উদ্দেশে করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিপণ্য বা খাদ্যপণ্য সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। যে জিনিসটা সবচেয়ে বেশি উৎপাদিত হচ্ছে, আমাদের সেভাবেই সংরক্ষণাগার গড়ে তুলতে হবে। এর জন্য শিল্পাঞ্চলে সংরক্ষণাগার তৈরি করা যেতে পারে। এর জন্য আমি অর্থায়ন করবো।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দুর্ভিক্ষ আসছে সকলকে উৎপাদন বাড়ানোর তাগিদ – প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২