ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে  ১৫ বাড়িতে  ভাংচুর লুটপাট

মোঃ আশিকুর রহমান রনি 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে, কেন্দ্র করে সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজমের নেতৃত্বে অন্তত ১৫ টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সদর উপজেলার সিন্দুউড়া গ্রামে দফায় দফায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতংক বিরাজ করছে। হামলার শিকার লোকজন জানান, শুক্রবার বিকেলে কালিসীমা খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে সিন্দুউড়া গ্রামের উম্মত আলী গোষ্ঠীর সোহেল মিয়ার ছেলে মুস্তাকিমের সাথে একই গ্রামের কিমুদ্দি গোষ্ঠীর সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের চাচাতো ভাই আতাউল্লার সাথে বাকবিতন্ডার পর হাতাহাতি হয়। এর জের ধরে রাতে যুবলীগ নেতা আলী আজমের নির্দেশে ৪০/৫০ জনের একটি দাঙ্গাবাজ বাহিনী দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে উম্মত আলী গোষ্ঠীর সাবেক মেম্বার কুদ্দুস মিয়া, সোহেল মিয়াসহ ওই গোষ্ঠীর অন্তত ১৫ টি ঘর কুপায় ও ভাংচুর করে। এ সময় তারা স্বর্নালংকার, নগদ টাকা, গবাধি পশুসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে ওই গোষ্ঠীর পুরুষরা বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে।
অভিযোগের বিষয়ে সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমের এই ০১৭১২২১৫৮৯১ নাম্বারে একাধিকবার ফোন দিয়ে ফোন রিসিভ করেননি।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পাঠানো হয়েছে পরিস্থিতি সম্পন্ন নিয়ন্ত্রণে আছে। এখনো পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দিতে আসেননি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে  ১৫ বাড়িতে  ভাংচুর লুটপাট

আপডেট টাইম : ০৮:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩