ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ায় এক দিনে ৩ জনের আত্মহত্যা 

মো: আশিকুর রহমান রনি 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় একই দিনে সদর ,বিজয়নগর
ও আখাউড়া উপজেলায় তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মারা যাওয়াদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন জানায়, পৌর এলাকার ইয়াসমিন আক্তার (২০) এর সাথে তার স্বামী সায়মন খন্দকারের পারিবারিক কলহের ঘটনা ছিল। তাদের সংসারে অভাব-অনটন লেগে থাকতো। ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা ও হতাশাগ্রস্ত  হয়ে তিনি বুধবার (১১ অক্টোবর) রাতে শোবার ঘরে গলাস ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানায়, উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের পশ্চিম পাড়ায় মুসাব্বির মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ বুধবার (১১ অক্টোবর) রাতে উদ্ধার করেছে পুলিশ। মুসাব্বির ওই এলাকার সামশু মিয়ার ছেলে। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত ও মানসিকভাবে ভারসাম্যহীন থাকার দরুন গাছের ডালে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে মুসাব্বির আত্মহত্যা করেছেন।
আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানায়, উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের দীঘিরপাড় এলাকার মো. মহারাজের মেয়ে শাইলা আক্তার (১৮) গাছের পোঁকা মারার বিষপান করে মৃত্যুবরণ করেছেন বলে জানতে পেরেছি। কিন্তু কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তার পরিবারের সদস্যরা জানিয়েছে, বুধবার (১১ অক্টোবর) বিষপান করার পর প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তারপর ঢাকা নেওয়ার পথে শাইলা মারা যায়।
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় এক দিনে ৩ জনের আত্মহত্যা 

আপডেট টাইম : ০৮:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩