ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ধরমপুরে চেয়ারম্যান প্রত্যাশী সোহেল রানার বিশাল মোটরসাইকেল র‍্যালি ও শোডাউন দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী মহাসিন আলীর শোডাউন:কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক ভেড়ামারায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন ‎ ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শ্রমিক আন্দোলনে হামলা-ভাঙচুর বন্ধে দফায় দফায় আশুলিয়ায় ঢাকা রেঞ্জের ডিআইজি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র বিক্রয় শুরু, প্রথম দিনেই হেভিওয়েট প্রার্থীদের ভিড় দৌলতপুরে নতুনকুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা দৌলতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

আখাউড়া আওয়ামীলীগ নেতা কামাল ভুইয়া হত্যার ঘটনায় আরো ২ আসামি গ্রেফতার  

মো: আশিকুর রহমান রনি 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া এলাকায়  এসএস(স্টেইনলেস স্টীল) পাইপ দিয়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নেতা মো. কামাল  ভুইয়া কে নির্মম ভাবে  পিটিয়ে হত্যা ঘটনায় আরও ২ জন আসামি কে গ্রেফতার করেছে থানা পুলিশ।  এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার ৪ জন আসামি।
জানা যায়,  আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ী মো. কামাল ভুইয়া কে গত সপ্তাহে অত্র উপজেলার মোগড়া বাজারে তার নিজ দোকানে আসামীরা পিটিয়ে গুরুতর আহত করে।  পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। পরে (২৮ সেপ্টেম্বর) শনিবার ঢাকার একটি হসপিটালে ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় কামাল ভুইয়ার  মৃত্যু হয়।
এ ঘটনার পর শনিবারেই মোগড়া ইউনিয়নের গঙ্গানগর জাঙ্গাল গ্রামের মো. নবীর হোসেন(৩০) ও আনোয়ার হোসেন (৫২) নামে ২ জন  কে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ।
অন্য ২ জন আসামি হলেন, জাঙ্গাল গ্রামের মো. আনিস মিয়ার পুত্র মো. ফজলে রাব্বি ওরফে বাবু (৩০) এবং বাবুর স্ত্রী পলি বেগম(২৫),  এরা ২ জন কে গতকাল (৩১ অক্টোবর)  পুলিশ  বগুড়া থেকে গ্রেফতার করেছে।
  এর আগে কামাল ভুইয়ার উপর গত ২৫ অক্টোবর সন্ধ্যা ৭ টার সময় তার নিজ দোকানের সামনে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে আসামিরা অতর্কিত হামলা করে এসএস পাইপ দিয়ে মারাত্মক ভাবে আহত করে। নিহত কামাল ভুইয়া অত্র ইউপির নিলাখাদ গ্রামের পূর্বপাড়ার ইসহাক ভুইয়ার পুত্র। কামাল ভুইয়া নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অত্র পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল শোক প্রকাশ করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
 আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদূল ইসলাম বলেন,  কামাল ভুইয়া হত্যার ঘটনায় মোট ৪ জন আসামি কে গ্রেফতার করেছে পুলিশ।  বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আখাউড়া আওয়ামীলীগ নেতা কামাল ভুইয়া হত্যার ঘটনায় আরো ২ আসামি গ্রেফতার  

আপডেট টাইম : ০৮:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩