ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত ভেড়ামারায়  ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ডেঙ্গু ঠেকাতে কুষ্টিয়ায় স্কাউটসের পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত: জাতীয় ঐক্যের আহ্বান। দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু

শেরপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

পরে জেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু প্রমুখ।

ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত

শেরপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট টাইম : ০৬:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩