ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় গড়াই নদী গোসল করতে নেমে পানিতে ডুবে শাহেদ আলী (৮) এবং তার ফুফাত বোন তানজিদা আফরিন শেফার (১৩) মৃত্যু হয়েছে।

১৭ এপ্রিল, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শাহেদ আলী জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং তানজিদা আফরিন শেফা কুমারখালী উপজেলার শেরকান্দী গ্রামের মো. শামীমের মেয়ে। তারা পরস্পর মামাত ফুফাতো ভাইবোন।

মৃত শাহেদ আলীর পিতা আলমগীর হোসেন জানান, ঈদের পরদিন তার বোন এবং বোনের মেয়ে শেফা তাদের বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে তার ছেলে শাহেদের সাথে শেফা বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে নামে। তারা দুজন পানিতে নামার পরে প্রথমে শাহেদ আলী পানিতে তলিয়ে যায়। এসময় শেফা তাকে খোঁজার চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে পানির তল বা নীচ থেকে দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎস দুজনকেই মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম আকিব জানান, গড়াই নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কুষ্টিয়া মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, পানিতে ডুবে মৃত শাহেদ এবং শেফার পিতার কোন অভিযোগ না থাকায় দু’জনের মহদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায়ে শোকের ছায়া নেমে এসেছে।

অপর দিকে আজ বুধবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী এলাকার নজরুল ইসলামের ৩ বছরের শিশু আলিফ খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৮:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪