ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

দৌলতপুরে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজেএ একদিন পর আসলাম উদ্দীন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ মে) সকাল দশটার দিকে আসলামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ওই কিশোর নিখোঁজ হয়। আসলাম উদ্দীন একই এলাকার বাহার মালিথার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনোয়ারা খাতুন জানান, বৃহস্পতিবার দুপুরে আসলামসহ ১০ থেকে ১২ জন সমবয়সী কিশোর পদ্মা নদীতে গোসলে নামে। কিন্তু সবাই উঠে আসলেও আসলাম নিখোঁজ হয়। পরবর্তীতে আসলামের বাবাসহ এলাকাবাসী খোঁজাখুঁজি করে না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল পদ্মা নদীতে বৃহস্পতিবার অভিযান চালায়। অবশেষে শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খুলনা থেকে এসে কাজ করছিল। সেই সঙ্গে তাদের একটি টিম ঘটনাস্থল পর্যবেক্ষণে ছিল বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুরে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪