ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত-২

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত-২

 (বগুড়া) প্রতিনিধি:   বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পেছনে কাভার্ডভ্যান ধাক্কা দেওয়ায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল রোববার (৩০ জুন) রাতে উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম (৩৫) ও বায়েজিদ (৩)। আহতরা হলেন, বেলাল হোসেন ও তার স্ত্রী। বায়েজিদের বাবা হলেন বেলাল হোসেন। হতাহতরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। ওসি আব্বাস আলী জানান প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ডভ্যান নাটোর থেকে বগুড়া যাচ্ছিল। এর চালকের পাশের আসনে যাত্রী ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন ও তার স্ত্রীসহ শিশুছেলে। গতকাল রাত ১১টার দিকে রনবাঘা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শিশু বায়েজিদকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বেলাল হোসেন ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। ওসি আব্বাস আলী বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক পালিয়ে যায় এবং কাভার্ডভ্যানের চালকও আহত অবস্থায় পালিয়ে যান। কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত-২

আপডেট টাইম : ০৯:১৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪