ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

বগুড়ায় আ.লীগ নেতা অধ্যক্ষ ঝুনুর ইন্তেকাল

(বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু (৫৬) মারা গেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জ হাসপাতালে তিনি মারা যান। এর আগে বেলা ১১টার দিকে শাহাদত আলম ঝুনু বগুড়া জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়৷ সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেয়ার পথে সিরাজগঞ্জ হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এসব তথ্য নিশ্চিত করে বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ জানান, শাহাদত আল ঝুনু অসুস্থ অবস্থায় প্রথমে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে পাঠানোর সিদ্ধান্ত হয়। বিকাল ৪টার দিকে বগুড়া থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে তার অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেল সুপার ফারুক আহমেদ আরোও জানান  কারাগারে অবস্থানের সময় তিনি দুঃশ্চিন্তায় ছিলেন। গত ২৬ আগস্ট আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনুকে দুটি হত্যা মামলায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে মামলা দুটি করা হয়। এসব মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।।
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় আ.লীগ নেতা অধ্যক্ষ ঝুনুর ইন্তেকাল

আপডেট টাইম : ০৭:৫৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪