ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ফাইভ স্টার ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ অনুষ্ঠিত সংবিধান মেনে চললে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল না: ডা. শফিকুর রহমান ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুরে ভাড়া বাসায় ইয়াবা সেবনের সময় পুলিশ সদস্য আটক ৩

গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ৫ জন আটক

গোয়ালন্দ( রাজবাড়ী) প্রতিনিধি: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে রোববার দিনগত মধ্যরাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃতরা হলো, গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের সুরেশ সাহার ছেলে ঝন্টু সাহা (৩২), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নতুন গ্রামের স্বপন সাহার ছেলে রতন শেখ (২৫), গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়া গ্রামের আতর আলী মোল্লার ছেলে ইসমাইল মোল্লা (২৩), রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বালিয়া চর গ্রামের মুন্সি আ. বাতেনের ছেলে রুবেল মুন্সি (৩০), ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পশ্চিম পাড়াখোলা গ্রামের জাফর শেখের ছেলে সাগর শেখ (৩৫)। থানা পুলিশ সূত্রে জানা যায় যে , গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া কেকেএস সেভহোম সংলগ্ন মেহগনী বাগানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়। সে সময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে ৯/১০জন পালিয়ে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃতসহ পালিয়ে যাওয়া আন্তজেলা ডাকাত দলের সদস্যরা মহাসড়কের বিভিন্ন স্থানের স্পীডব্রেকারে যানবাহনের গতি কমালে ওই সকল গাড়িতে ডাকাতি করে থাকে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন ও পলাতকদের আটকের পুলিশের অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড

গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ৫ জন আটক

আপডেট টাইম : ০৬:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০