ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্দায় চারটি রাস্তা এইচবিবিকরণ  কাজের উদ্বোধন করলেন ডা.টিপু এমপি মহাদেবপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠির সুফলভোগীদের ছাগল ও খাদ্য উপকরণ বিতরণ লালপুরে ট্রাকের চাপায় শিশু শিক্ষার্থী নিহত তানোরের লব্ব্যাতলা ব্রীজ উদ্বোধন করলেন মুজিবুর রহমান এমপি ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেড়ামারায় ভ্রাম্যমান অভিযানে ক্লিনিকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

লক্ষ্মীপুরে মসজিদ মার্কেটে সরকারি কলেজ ছাত্রীকে জিম্মি!

সোহেল হোসেন লক্ষীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুর (চক-বাজার) মসজিদ মার্কেটে নারী ক্রেতাদের সঙ্গে বেশিরভাগ দোকানি ও কর্মচারীদের অশোভনীয় আচরণ করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদ করায় কলেজ পড়ুয়া ২ দুই ছাত্রীকে জিম্মি করে রাখে ‘লেডিস শপ ও রাহি থ্রি-পিস অ্যান্ড বেবী ফ্যাশন’ নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষ ও কর্মচারীরা। সোমবার (১০ মার্চ) বিকেলে পৌর মসজিদ মার্কেটের নিচ তলা ‘লেডিস শপ ও রাহি থ্রি-পিস অ্যান্ড বেবী ফ্যাশনে’ জিম্মি করে রাখার ঘটনা ঘটে। খবর পেয়ে দুই তরুণীর আত্মীয়রা এসে তাদের জিম্মি দশা থেকে উদ্ধার করে। শিক্ষার্থীরা হলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। দুই তরুণী মসজিদ মার্কেটে জিম্মি রাখার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক সোলাইমান হোসন নিশান। ওই সময় দোকানি মামুনুর অর-রশিদ ও অপর দোকানদার ইয়াছিন আরাফাত সাংবাদিক নিশানকে নাজেহাল করেন। সাফ বলে দেন, মসজিদ মার্কেটে পুলিশ-সাংবাদিক প্রবেশ করতে হলে তাদের অনুমতি নিতে হবে। দুই কলেজ শিক্ষার্থী জানান, লেডিস শপে জামাকাপড় দেখতে যান। জামাকাপড় পছন্দ না হওয়ায় তারা দোকান থেকে বের হতে চাইলে দোকানি ও কর্মচারীরা তাদের জোরপূর্বক দোকানের ভেতরে আটকিয়ে রাখে এবং জামা কিনতে বাধ্য করে। একপর্যায়ে দোকানি ও নারী ক্রেতাদের সঙ্গে তর্কবিতর্ক হয়। এক তরুণী তার আত্মীয় বড়-ভাইকে মুঠোফোনে বিষয়টি জানান। একই মার্কেটের তৃতীয় তলা থেকে ওই-ভাই এসে দুই তরুণীকে উদ্ধার করে। মসজিদ মার্কেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিশান হেনস্তার শিকার এ তথ্য পেয়ে রাত ৮টার দিকে যমুনা টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি আনিস কবির ও সময় সংবাদ লক্ষীপুর প্রতিনিধি। সোহেল, একঝাঁক সংবাদকর্মী মসজিদ মার্কেটে বিষয়টি জানার জন্য গেলে, ফের দোকানি ও কর্মচারীরা অশোভনীয় আচরণ করে। অভিযুক্ত লেডিস শপের স্বত্বাধিকারী ইয়াছিন আরাফাত ক্ষোভ প্রকাশ করে জানান, দুই তরুণীকে জিম্মি করে রাখা হয়নি। একটি জামার দাম নির্ধারণ করে তারা নিবে না বলে, তখন তাদের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। এর বেশি কিছু হয়নি। এদিকে রাহি ‘থ্রি পিস অ্যান্ড বেবী ফ্যাশন’নের স্বত্বাধিকারী মামুনুর অর-রশিদ দুঃখপ্রকাশ করে বলেন, সাংবাদিক নিশানকে আমরা চিনতে পারেনি। সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, বিষয়টি আমাদের জানা নেই। বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া পুলিশের এ কর্মকর্তা জানান, খুব শিগগিরই বাজার শৃঙ্খলা ফেরাতে বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুরে মসজিদ মার্কেটে সরকারি কলেজ ছাত্রীকে জিম্মি!

আপডেট টাইম : ১০:০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫