ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ঘোড়াঘাটে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ গ্রেপ্তার ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আনারুল ইসলাম (৫০) ও দিলজার রহমান (৪৮)। আনারুল ইসলাম উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন চোপাগাড়ী গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে। তিনি ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আর দিলজার রহমান একই ইউনিয়নের করন্জি দীঘিপাড়া গ্রামের মৃত ছবির আলী প্রধানের ছেলে। তিনি ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর গতকাল রাতে আনারুল ইসলাম ও দিলজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ মে) আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

ক্যাপশনঃ বাঁ থেকে ঘোড়াঘাট ইউনিয়ন আ.লীগের সভাপতি আনারুল ইসলাম ও  ৮নং ওয়ার্ড  সা.সম্পাদক দিলজার রহমান।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ঘোড়াঘাটে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৭:২৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫