ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ঘোড়াঘাটে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

 ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ 
দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার (১ জুন ) বিকেল সাড়ে ৫টায় উপজেলা ভূমি অফিসের সামনে আতিয়ার নামের এক ব্যাক্তির নার্সারিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক অবস্থায় মানবিক দিক বিবেচনা করে প্রথমে তাকে কোন জরিমানা না করে এসব নিষিদ্ধ গাছের চারা উৎপাদন ও বিক্রি বন্ধ করার নির্দেশ প্রদান করা হয় এবং সকলের সামনে নার্সারি থেকে কিছু চারা উপরে ফেলে ভেঙে নষ্ট করে দেয়া হয়।
জানা যায়, জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ ও প্রতিবেশের কথা মাথায় রেখে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় জনসাধারণকে এসব গাছের চারা উৎপাদন ও রোপনে নিরুৎসাহিত করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, গত মে মাসের ১৫ তারিখ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশ ঘোষণা করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ঘোড়াঘাটে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

আপডেট টাইম : ০৮:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫