ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

লক্ষ্মীপুরে জামায়াত নেতার মৃত্যু বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি জামায়াত নেতা কাউছার আহমেদ নিহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে বিএনপি ও জামায়াত। লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা কাউছার আহমেদ নিহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াত।

সোমবার (৯ জুন) দুপুরে লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াত। তারা দাবি করে, বিএনপি সমর্থকদের হামলায় কাউছার আহমেদ নিহত হয়েছেন। দোষীদের শাস্তির দাবিও জানান তারা।

অন্যদিকে, একটি সামাজিক সমস্যাকে রাজনৈতিক রূপ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে সকালে সংবাদ সম্মেলন করে বিএনপি। তারা বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়, জামায়াত বিষয়টিকে নোংরা রাজনীতির হাতিয়ার বানাচ্ছে। বিক্ষোভ মিছিল শেষে জামায়াত নেতারা অভিযোগ করেন, কাউছার আহমেদকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পরও পুলিশ মামলা নিতে গড়িমসি করেছে। মামলা হলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারা আরও দাবি করেন, এ হত্যাকাণ্ডে বিএনপি নেতাকর্মীরা জড়িত। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান জামায়াত নেতারা।

এতে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিম, জেলা সেক্রেটারি ফারুক হোসেন নুরুন্নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমির অ্যাড. আবুল ফারাহ নিশান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ। অন্যদিকে, সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, একটি সামাজিক সমস্যা নিয়ে জামায়াত রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে, যা নিন্দনীয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- দলটির যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন, অ্যাড. হাফিজুর রহমান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

লক্ষ্মীপুরে জামায়াত নেতার মৃত্যু বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান

আপডেট টাইম : ০২:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫