ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ঘোড়াঘাটে রাস্তায় বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক মিস্ত্রী নিহত 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে আম বোঝাই বিকল ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইপাহিম ইসলাম (২৩) নামে এক ট্রাক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিমুল মিয়া (১৭) নামে মিস্ত্রীর সহকারী আহত হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইপাহিম ইসলাম পৌরশহরের ১নং ওয়ার্ডের আঃ রহিম মিয়ার ছেলে আহত শিমুল মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার এলাকার শরিফুল ইসলাম ছেলে।
ঘোড়াঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও থেকে আম বোঝাই একটি মিনি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট ফায়ার সার্ভিস  স্টেশনের সামনে আসলে ট্রাকটির গিয়ার বক্স বিকল হয়ে যায়। পরে গিয়ার বক্সের বিকল অংশ খুলে বগুড়া থেকে ঠিক করে নিয়ে আসার পর ট্রাকের চালক স্থানীয় দুইজন মিস্ত্রীকে ডেকে আনেন। সে সময় সড়কের পাশে ট্রাকটির গিয়ার বক্স সেট করছিলেন তাঁরা। এ সময় দিনাজপুরের দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ওই দুই মিস্ত্রী গুরুতর আহত হন এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত দুইজন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক ইপাহিম ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করলে সেখানে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে ইপাহিম ইসলামের মৃত্যু হয়।
এ ঘটনার বিষয় নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ঘোড়াঘাটে রাস্তায় বিকল ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাক মিস্ত্রী নিহত 

আপডেট টাইম : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫