ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দৌলতপুরে বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু, নিঃস্ব খামারি পরিবার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকায় বজ্রপাতে ১১টি মহিষ মারা গেছে। ঘটনাটি ঘটেছে রোববার ভোর রাতে, চিলমারী ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন চরাঞ্চলে।

নিহত মহিষগুলোর মধ্যে ৬টি দুধেল গাভীসহ ১০টি স্থানীয় খামারি মোঃ নবী শেখের এবং একই এলাকার এলাহীর ১টি সহ মোট ১১ মহিষ। আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ থেকে ২৫ লাখ টাকা বলে জানান এলাকাবাসী। নিজের ও পরিবারের জীবনের সমস্ত সঞ্চয় ও পরিশ্রম দিয়ে গড়ে তোলা এই খামার রাতারাতি ধ্বংস হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম বিপদের মুখে।

চিলমারী ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আব্দুল মান্নান জানান, “রোববার ভোর রাতে নবী শেখের ১১টি মহিষ বজ্রপাতে মারা যাওয়ায় তিনি এখন কার্যত পথে বসে গেছেন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক।”

নবী শেখ বলেন, “এই মহিষগুলোই ছিল আমার জীবনের সম্বল। এখন কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না।”

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও সহানুভূতির ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দৌলতপুরে বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু, নিঃস্ব খামারি পরিবার

আপডেট টাইম : ০৫:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫