ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন পি.এস.এস. মাধ্যমিক বিদ্যালয়ে মহানবী (সা.)-এর জন্মবার্ষিকী পালন বিয়ের প্রলোভনদেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ রোভার স্কাউট জীমকে সব কার্যক্রম থেকে বিরত রাখল বাংলাদেশ স্কাউটস ভেড়ামারায় জমিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু: শিয়াল ঠেকানোর ‘বৈদ্যুতিক ফাঁদ’ নাকি অসাবধানতা? এলাকা জুড়ে রহস্য বৃষ্টি উপেক্ষা করে নিজেদের জানান দিল মোহনপুর, ৫-২ গোলে দুর্দান্ত জয় আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪ ভেড়ামারায় বিনামূল্যে  গাছের চারা বিতরণ দশমিনার খালে কিটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় এক জেলে আটক কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ইং মূল্যায়ন ও সমাপনী আলোচনা সভা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ইং উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে মূল্যায়ন, সাংস্কৃতিক ও সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলমান এই সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  উপজেলা মৎস্য কর্মকর্তা রিয়াজ মোর্শেদ রঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা ইন্সট্রাক্টর সাহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রমুখ। বক্তারা মৎস্য চাষ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়, পাশাপাশি মৎস্য খাতের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী ৫ জন শিক্ষার্থীকে সনদ ও পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে সিনিয়র সাংবাদিক মাহতাব উদ্দিন আল মাহমুদ সহ স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মৎস্যজীবীদের সচেতনতা বৃদ্ধি, মৎস্য সম্পদের সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণ, মৎস্যজীবী, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন

ঘোড়াঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ইং মূল্যায়ন ও সমাপনী আলোচনা সভা

আপডেট টাইম : ০৭:২২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫