ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ঘোড়াঘাটে দম্পতি মিলে ইজিবাইক ছিনতাই গ্রেপ্তার ১

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দম্পতি মিলে আপেল উদ্দিন নামের এক ব্যক্তিকে অচেতন করে তাঁর কাছ থেকে একটি ইজিবাইক ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার ধুনট উপজেলার বহালগাছা থেকে শফিউল ইসলাম শাফিকে (৩৬) গ্রেপ্তার করেছে। পরে তাঁর কাছ থেকে ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত শফিউল ইসলাম সাফি উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট সকালে আপেল উদ্দিন ইজিবাইক চালানোর জন্য বের হন। এসময় যাত্রীবেশে এক দম্পতি পাশ্ববর্তী থানার স্বপ্নপুরি পার্ক দেখার জন্য ইজিবাইকটি ভাড়া নেন। সেখান থেকে ঘুরে ফেরার পথে যাত্রীবেশী অজ্ঞান পার্টির এই স্বামী-স্ত্রী মিলে ইজিবাইকের চালকের সাথে ভাব গড়ে তোলেন। একপর্যায়ে তাঁরা চেতনানাশক যুক্ত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠের পেছনে কাঁচা রাস্তার পাশে ফেলে রেখে ২ লাখ ৮০ হাজার টাকা দামের তাঁর ইজিবাইকটি এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যান। ওই ঘটনায় ইজিবাইকের মালিক বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলাম সাফিকে গ্রেপ্তার করে। পরে তাঁর তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি ওই এলাকার আসামির শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অপর আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ঘোড়াঘাটে দম্পতি মিলে ইজিবাইক ছিনতাই গ্রেপ্তার ১

আপডেট টাইম : ১০:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫