ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত  ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার ভূল্লীতে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৭০টি স্কুল ব্যাগ বিতরণ মায়ের সম্পত্তি ফিরে পেলেন ৬ ওয়ারিশ, দীর্ঘ লড়াইয়ের অবসান রাজনৈতিক কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন, লিখিত প্রতিবাদ যুবদল নেতার ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার যশোরে নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তুহিন আটক

ঘোড়াঘাটে বাড়ির সীমানা বিরোধের জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হরিপাড়া আদর্শগ্রামে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছামছুন্নাহার (৭৭) নামে এক বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে মর্জিনা খাতুন বাদী থানায় একটি এজাহার দাখিল করেছেন।
দাখিলকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে কানাগাড়ি-হরিপাড়া এলাকার বাসিন্দা বায়েজ মিয়া (৬০), তার দুই ছেলে রানা মিয়া (৪০) ও তুহিন স্বপ্ন (২৮) এবং হরিপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে জামিল মিয়া (৩২) লাঠি, রড ও ধারালো সরঞ্জামসহ দলবদ্ধভাবে প্রবেশ করে ভুক্তভোগী নারীর বাড়ির সীমানার মধ্যে সীমানার খুঁটি পুততে থাকে। এ সময় বাধা দিলে তাকে মারধর এবং শারীরিকভাবে আঘাত করে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, মারধরের ফলে বৃদ্ধার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা দেয় এবং গুরুতর হাড়ভাঙা জখমপ্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে স্থানীয়দের সহায়তায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর গত ৬ অক্টোবর আবারও অভিযুক্ত তুহিন স্বপ্ন  বৃ্দ্ধা মহিলার ছেলে শরিয়ত হোসেনের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হামলা করে এবং মামলা না করার জন্য হুমকি দেওয়া দেয়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ দুই জনের নাম বাদ দিয়ে বাকী দুজনের নাম উল্লেখ করে এজাহার দাখিল করতে বলেন বলে ভুক্তভোগী পরিবারের লোকজন অভিযোগ করেছেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নাজমুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ঘটনায় একটি এজাহার দাখিল করেছিল। এর আগে এ বিষয় নিয়ে স্থানীয়ভাবে একটি শালিশ বৈঠক হয়েছে। বৈঠকে বৃ্দ্ধা মহিলার পরিবারের পক্ষ থেকে ৩ লক্ষ টাকা দাবী করা হয়েছিল। বিবাদীরা দাবী মানতে নারাজ হওয়ায় থানায় এজাহার দাখিল করা হয়। ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধ। এছাড়া ঘটনার সাথে দুইজন জড়িত ছিল। এজন্য জড়িত দুইজনের নাম উল্লেখ করতে বলেছি। জামিল নামে একটি ছেলের ধাক্কায় বৃ্দ্ধা মহিলা আঘাতপ্রাপ্ত হয়েছে। সে ছেলেটিও আসলে মানসিক প্রতিবন্ধী। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নামে এজাহার দাখিল করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদেরকে পরামর্শ দিয়েছি।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত 

ঘোড়াঘাটে বাড়ির সীমানা বিরোধের জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ

আপডেট টাইম : ০৯:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫