ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

লালপুরে চেয়ারম্যানের ছেলে সহ ইমো হ্যাক প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

এ জেড সুজন, লালপুর (নাটোর) প্রতিনিধি: 
নাটোরের লালপুরে দূড়দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যানের ছেলে সহ বিকাশ, নগদ, ইমু হ্যাক করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় চক্রের তিন সদস্যকে মাদক এবং হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত মোবাইল ও সিমসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে দেড়টার দিকে উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নওপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন চেয়ারম্যানের ছেলে, সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামানিকের ছেলে নাজমুল আলী (২০), বাচ্চু মন্ডলেলর ছেলে, আঃ আল বায়েজিদ(২০)। এসময় তাদের কাছে ০৬ টি স্মার্টফোন, ০৪টি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।
বিষয়টি নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মোবাইল হ্যাকার এবং প্রতারকদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আসামীদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। লালপুরবাসীকে আহ্বান জানাবো নাটোরের এই বদনাম বন্ধ করার জন্য। আপনাদের সন্তানদেরকে এবং যুব সমাজকে মানুষকে প্রতারণা এবং হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলুন।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

লালপুরে চেয়ারম্যানের ছেলে সহ ইমো হ্যাক প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫