ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

রাণীশংকৈলে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগম।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা।
সভায় ইউএনও খাদিজা বেগম দিবস দু’টি পালনে সরকারের নির্দেশনা পড়ে শোনান এবং গত বছরের কর্মসূচির ওপর ভিত্তি করে আলোচনা আহ্বান করেন। আলোচনায় অংশ নেন-বিএনপির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার ও সেক্রেটারি রজব আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, গণ অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন, এনসিপি নেতা শাহজাহান আলী, বিএনপি নেতা অধ্যাপক মনিরুজ্জামান মনি, ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও আবুল কাসেম, সহ-শিক্ষা অফিসার জাহিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, ডিগ্রি কলেজ প্রতিনিধি অধ্যাপক আশরাফ আলী, থানার প্রতিনিধি এসআই আশরাফ আলী, শিক্ষিকা মেহবুবা  স্নিগ্ধা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম ও আশরাফুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা মিসেস পাপিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বেলাল হোসেন ও ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তারা নবাগত ইউএনওকে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন। ইউএনও খাদিজা বেগম পরামর্শসমূহ নোট করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় জাতীয় দিবস দু’টি সফলভাবে উদযাপনে সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে জোর দেওয়া হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

রাণীশংকৈলে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫