ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

পঞ্চগড়ে ট্রাকচাপায় সরকারি কর্মচারী নিহত 

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় :
পঞ্চগড়ে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় শহরের করতোয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল আটোয়ারী উপজেলায় প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি পঞ্চগড় পৌর এলাকার ডোকরোপাড়ার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে আটোয়ারীতে অফিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হন আনোয়ারুল। তিনি করতোয়া সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে সড়কে পড়ে যান। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

পঞ্চগড়ে ট্রাকচাপায় সরকারি কর্মচারী নিহত 

আপডেট টাইম : ০৮:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫