ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ওয়াহিদুজ্জামান, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, দৌলতপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার ফারিহা তানজুম স্বর্না প্রমুখ।

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এর মনিটরিং ও মুল্যায়ণ কর্মকর্তা মাসুম আব্দুল্লাহ’র পরিচালনায় কর্মশালায় উপজেলার কৃষি উন্নয়ন, টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং আগামী দিনের কৃষি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অংশগ্রহণকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন সুপারিশ প্রদান করেন।

বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালার মাধ্যমে কৃষি খাতের সমস্যা চিহ্নিত করে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা সম্ভব।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দৌলতপুরে টেকসই প্রকল্পের মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

আপডেট টাইম : ০৫:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬